সূর্যপুরী আম

 



আনুমানিক তিন শ বছর আগে তৎকালীন ভারতবর্ষের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সূর্যপুর এলাকায় এই আমের বেশ জনপ্রিয়তা ছিল। ধারণা করা হয়, ওখান থেকেই আমের জাতটি বাংলার বিভিন্ন শহর গ্রামে ছড়িয়ে পড়ে। যেহেতু এই আম অত্যন্ত সুস্বাদু, তাই নাম ছড়াতে বেশি সময় লাগেনি। আশপাশের এলাকায় দ্রুত পরিচিতি পায় সূর্যপুরী আম।গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই সূর্যপুরী আমগাছ পাওয়া যায়।মিষ্টতা, স্বাদ, গন্ধে অতুলনীয় সূর্যপুরী ।


সূর্যপুরী ছোট মাঝারি আকারের আম, দেখতে সরু। গড় ওজন ১৪০ থেকে ১৬০ গ্রাম। আমটি পোক্ত অবস্থায় হালকা সবুজ, পাকলে ত্বক হলুদ রং ধারণ করে। আঁটি ও খোসা পাতলা। সামান্য আঁশযুক্ত হলেও আমটি বেশ রসাল। এই আমের খাদ্যাংশ ৫৬ শতাংশ, মিষ্টতা প্রায় ১৭ শতাংশ। সূর্যপুরী আমে ভিন্ন ধরনের সুগন্ধ আছে। জুন মাসের শেষে আমটি পোক্ত হয় আর পুরো জুলাই মাস বাজারে পাওয়া যায়।


গাছটির উচ্চতা আনুমানিক ৮০-৯০ ফুট। মূল গাছের ঘের ৩৫ ফুটের কম নয়। গাছের তিন দিক থেকে ১৯টি মোটা ডালপালা বেরিয়ে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে। দূর থেকে মনে হয়, অনেকগুলো আমগাছ জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। মৌসুমের এ সময় আমের ভারে আরও নুয়ে থাকে গাছটি।

Post a Comment

0 Comments