নিউজ ডেস্ক : দেশে তথা রাজ্যে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম।কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় সেঞ্চুরি হাকিয়েছে পেট্রোল।জ্বালানির এই মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ।আর এর প্রতিবাদে সরব হয়েছে রাজনৈতিক দলগুলি।শুক্রবার, নদীয়ার নাকাশিপাড়া ব্লকে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাইক আরোহীদের গোলাপ ফুল ও মিষ্টি মুখ করিয়ে অভিনব বিক্ষোভ দেখালেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা।
শুক্রবার, সকালে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নাকাশিপাড়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশের একটি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখানো হয়।রাজ্যের অন্যান্য জেলার মত, নদীয়ার নাকাশিপাড়াও পেট্রোলের মূল্য ১০০ টাকা ছাড়িয়েছে।এখানে লিটার প্রতি পেট্রোলের দাম ১০১টাকা ৮১ পয়সা এবং ডিজেল ৯৩ টাকা ৬০ পয়সা। এরই প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ দেখায় যুব তৃণমূল কর্মীরা।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2021/07/Breaking-bangla-national-news_9.html

0 Comments