নিউজ ডেস্ক: আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জায়গায় বৃষ্টি হবে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে। খবর আলিপুর আবহাওয়া দফতরের।
২১ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন পশ্চিম মেদিনীপুর ও ঝারগ্রামে বেশি বৃষ্টি হবে। ২৩ তারিখ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা।
এই কারণে ২২ ও ২৩ তারিখ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর , ঝাড়গ্রাম , পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
২৬ তারিখ নাগাদ দক্ষিণ বঙ্গের জেলা গুলির ক্ষেত্রে বৃষ্টি আরো বাড়বে। সেই বৃষ্টি ২১ তারিখ পর্যন্ত চলব। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। নিম্নচাপ তৈরি হলে যখন বেশি বৃষ্টি হবে তখন দিনের তাপমাত্রা খানিকটা কমবে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2021/07/breaking-bangla-west-bengal_0267121583.html

0 Comments