নিউজ ডেস্ক : স্ত্রীকে মেরে পুঁতে রেখে পুলিশে নিঁখোজ ডাইরি করে স্বামী। সেই মরদেহ তোলার কাজ শুরু করল পুলিশ।
ডেপুটি ম্যাজিস্ট্রেট কল্যান বড়ুয়ার উপস্থিতিতে চাঁচল থানার মল্লিকপাড়া বাধ এলাকায় মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করল পুলিশ। মঙ্গলবার বিকেলে মল্লিক পাড়া এলাকায় পঁচা দুর্গন্ধ পান এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল মোহাম্মদ আলী তার স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে রেখেছে। এই অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
পুলিশ সূত্রের খবর ,জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে মোহাম্মদ আলী। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গতকালই খননকার্য শুরু হয়। কিন্তু অন্ধকারে কারণে খননকার্য বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল ১১ টা নাগাদ পুনরায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ খোঁড়ার কাজ চলছে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2021/07/breaking-bangla-entertainment_0662754347.html

0 Comments