হেরোইন সহ গ্রেফতার মহিলা




নিউজ ডেস্ক : ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ পাঁচ লক্ষ টাকার হেরোইন সহ এক মহিলা কে গ্রেফতার করলো । ধৃত মহিলার নাম সাইমা বিবি। ঘটনাটি শুক্রবার রাতে জীবনতলা থানার অন্তর্গত ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির দক্ষিণ মাকালতলা এলাকায় ঘটেছে।




পুলিশ সূত্রে জানা গিয়েছে , ঘুঁটিয়ারী শরীফ এলাকার বিভিন্ন প্রান্তে গোপনে মাদক কারবারীরা রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল। গোপনে খবর পেয়ে সেখানে পৌঁছায় ঘুঁটিয়ারীশরিফ ফাঁড়ির পুলিশ। 




শুক্রবার সন্ধ্যায় ফাঁড়ির ওসি ফারুক আহমেদ জমাদারের নেতৃত্বে এক বিশাল পুলিশ টিম ওই এলাকায় চিরুনী তল্লাশি অভিযান শুরু করে। শুরুতেই মেলে সাফল্য । দক্ষিণ মাকালতলা থেকে এক হেরোইন কারবারীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে । যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকা।



কোথা থেকে কোথায় এই সমস্ত মাদক দ্রব্য কেনাবেচা হয়? সেই সমস্ত ঘটনার হাল হদিশ বের করতে ঘুটিয়া শরিফের ফাঁড়ির পুলিশ ধৃত সাইমা বিবি কে জিঞ্জাসাবাদ শুরু করেছে।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2021/07/breaking-bangla-wesr .html

Post a Comment

0 Comments