নিউজ ডেস্ক:ফের সেরার স্বীকৃতি বাংলার মুকুটে। পশ্চিমবঙ্গ সরকার জাতীয় স্তরের চারটি পুরস্কার পেল সরকারি ক্ষেত্রে ভাল কাজের জন্য। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ খবর জানিয়ে নিজেই ট্যুইট করেছেন। 'স্কচ' নামে একটি বেসরকারি সংস্থা প্রত্যেক বছরই কিছু সরকারি দপ্তর কে এই পুরস্কার দেয় দেশব্যাপী বিভিন্ন সরকারি কাজের মান বিশ্লেষণ করে।
এর আগেও এই পুরস্কার পেয়েছে বাংলার একাধিক সরকারি দফতর। রাজ্য সরকার এই পুরস্কার পেয়েছে মোট চারটি কাজের জন্য। প্রশাসনিক মহল মনে করছে এই পুরস্কার আগামী দিনের পথ চলতে আরও সাহায্য করবে।
শিল্প সাথী, ই নথিকরণ, গ্রামীণ এলাকায় অনলাইনে ট্রেড লাইসেন্স, শহরাঞ্চলে অনলাইনে নথিভুক্তকরণের ক্ষেত্রে এই চারটি সরকারি কাজের স্বীকৃতি পেয়েছে রাজ্য auto-renewal সার্টিফিকেট প্রদানের মাধ্যমে।
অনলাইনে ট্রেড লাইসেন্স ব্যবস্থার ক্ষেত্রে সিলভার, শহরাঞ্চলে অনলাইনে নথিভুক্তকরণের ক্ষেত্রে auto-renewal সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে গোল্ড পেয়েছে বাংলা শিল্প সাথীর ক্ষেত্রে প্লাটিনাম, ই নথি করন ব্যবস্থা ও গ্রামীণ এলাকায়। প্রসঙ্গত, শুধুমাত্র জাতীয় স্তরে নয়, এই পুরস্কারকে বিদেশেও মান্যতা দেওয়া হয়।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2021/08/blog-post_3.html

0 Comments