নিউজ ডেস্ক: এ বছরের আইএসএল-এ খেলবে ইস্টবেঙ্গল শ্রী সিমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল। এই ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠকের পর । ফলে এবার আইএসএল-এ খেলতে বাধা থাকল না ইস্টবেঙ্গলের।
ইস্টবেঙ্গল কর্তা এবং বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর বুধবার নবান্নে । সেখানেই তিনি বলেন, “সমস্যা মিটে গিয়েছে। ইস্টবেঙ্গল আইএসএল-এ খেলছে। ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থক এবং কর্তাদের আমার শুভেচ্ছা। খেলা হবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান সকলকেই বলছি, আমরা তোমাদের নিয়ে গর্বিত।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের প্রস্তাব গ্রহণ করার জন্য শ্রী সিমেন্টকে ধন্যবাদ। শেষ মুহূর্তে এই কাজ হয়েছে। অন্য কোনও বিষয়ে আলোচনার সময় এখন নেই। সেগুলি নিয়ে পরে আলোচনা হতে পারে। এখন প্রধান লক্ষ্য হল ইস্টবেঙ্গলের আইএসএল খেলা। সময় খুব কম। শ্রী সিমেন্ট রাজি হয়ে গিয়েছে। ফলে ইস্টবেঙ্গলের সমস্যা মিটেছে।”
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2021/08/Breaking-bangla-_01150361596.html

0 Comments