নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ রাজ্যে ওঠানামা করছিল । তবে এখন কিছুটা স্বস্তি। রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু হ্রাস পাওয়ায় বেড়েছে সুস্থতার হার।
রাজ্যে স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার গত ২৪ ঘণ্টায় ৭১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সংখ্যাটি ছিল ৮১২ । এই নিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩২ হাজার ৩৭৯ জন।
রাজ্যে একদিনে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সংখ্যাটি ১৩ জন ছিল। রাজ্যে মোট করোনায় মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ২০২ জনে দাঁড়িয়েছে।
এখনও পর্যন্ত মোট ১৫ লক্ষ ৩ হাজার ৫৩৫ জন করোনায় সুস্থ হয়েছেন। একদিনে ৭৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.১২ শতাংশে।
বর্তমানে রাজ্যে ১০ হাজার ৬৪২ জন করোনার রোগী চিকিৎসাধীন। একদিনে ৭৯ জন কমেছে। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৭৭৩ জন মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৫৯ লক্ষ ৯৯ হাজার ৯৬১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2021/08/Breaking-bangla-_01307061849.html

0 Comments