উদ্ধার হল বৃদ্ধার গলা কাটা মৃত দেহ





 নিউজ ডেস্ক : নিজের বাড়ির ছাদ থেকে উদ্ধার হল এক বৃদ্ধার গলা কাটা দেহ । ঘটনাটি শুক্রবার মুর্শিদাবাদের সাগরদিঘির গাংগাড্ডা এলাকায় ঘটেছে। বৃদ্ধার রহস্য মৃত্যু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত বৃদ্ধার নাম মাহামুদা বিবি।বয়স ৬২ বছর।


জানা গেছে, প্রতিদিনের মতো মাহামুদা বিবি পাইচারি করতে সকালে বাড়ির ছাদে উঠেছিলেন। কিন্তু সকালে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে পরিবারের লোক ছাদে গিয়ে দেখে ওই বৃদ্ধা গলা কাটা অবস্থায় মাটিতে পড়ে আছে। এরপর পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। 


সাগরদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় বৃদ্ধার মরদেহ । তবে এখনও এটি খুন না আত্মহত্যা সে বিষয়ে কিছু জানা যায় নি। পুরো ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্তে নেমেছে পুলিশ।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2021/08/Breaking-bangla_0743586965.html

Post a Comment

0 Comments