গুলিবিদ্ধ খড়গ্রামের যুবক




নিউজ ডেস্ক : অসামাজিক কাজে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ হল এক যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত ক্যানেল পাড় এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ বৃহস্পতিবার রাত আটটা নাগাদ অসামাজিক কাজে বাধা দেওয়ায় এক যুবককে গুলি করল দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে যুবকের নাম জসিম সেখ। সে খড়গ্রাম থানার কৃতীপুর গ্রাম পঞ্চায়েতের গুধরাপাড়া গ্রামের বাসিন্দা।


জানা গিয়েছে, দুই বন্ধু মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন । তখন খড়গ্রাম থানার ক্যানেল পাড় এলাকায় এক নাবালিকা মেয়ে ও এক যুবক দাড়িয়ে ছিল এবং অসামাজিক কাজ করছিল বলে অভিযোগ । সেটার প্রতিবাদ করলে এই জসিম সেখের উপর গুলি চালানো হয়। 


গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কান্দি মহকুমা হাসপাতালে এবং বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ ।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2021/08/blog-post_642.html

Post a Comment

0 Comments