কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড গোটা গ্রাম, আহত ২

 


কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড অসম বাংলা সীমান্তের রামপুর ও জোরাই এলাকা। ঝড়ে তছনছ হয়ে গেছে বাড়ি-ঘর। উপড়ে পরেছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এলাকায় পৌঁছেছেন ব্লক প্রশাসনের আধিকারিকরা।


কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড, তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রম পাড়া এলাকা।


গুরুতর আহত অবস্থায় ২ জন আলিপুর দুয়ার জেলা হাপাতালে  চিকিৎসাধীন। ঝরে পুরোপুরি ক্ষতি হয় গোটা গ্রাম ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে ঘরের চাল।


 বছরের প্রথম দিন অসহায় হয়ে পড়েছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, রামপুর ও জোরাই এলাকায় বিস্তীর্ণ এলাকায় রাত ৯ টা নাগাদ বৃষ্টির সঙ্গে আচমকা কয়েক মিনিটের ঝরে লন্ডভন্ড হয়ে যায় গোটা এলাকা।


রাস্তায় গাছ উপড়ে বারবিশা - রামপুর রাজ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের দাপটে উপরে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। উড়ে যায় ঘরের টিন।


যদিও যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছে গাছ সরাতে  হাত লাগিয়েছে দমকলকর্মীরা। ঝড়ের তান্ডবে বেশ কয়েকজন আহত হওয়ার আশংকা।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/04/ Landvand in-a few-minutes -of-the-Landvand- 2-injured.html

Post a Comment

0 Comments