শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি থেকে উদ্ধার হল একটি তক্ষক।
শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি থেকে উদ্ধার হল একটি তক্ষক। এদিন ফুলবাড়িতে এক ব্যক্তির ঘর তৈরি করার সময় বিরল প্রজাতির তক্ষকটি দেখতে পাওয়া যায়।
খবর পেয়ে বৈকন্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম গঞ্জের কর্মীরা এসে তক্ষকটি উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন ফুলবাড়ি বাজারের পাশে শম্ভু শার পাকা ঘর তৈরি করার জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল, সেখানে ওই বন্যপ্রাণীটিকে দেখতে পাওয়া যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা।বনকর্মীরা তক্ষকটি উদ্ধার করে নিয়ে যায়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে,তক্ষক বিরল প্রজাতির বন্যপ্রাণী। গিরগিটির মতো দেখতে হলেও আকারে বড়।তক্ষক মূলত গভীর জঙ্গলে মনোরম পরিবেশে বসবাস করে।উদ্ধার হওয়া তক্ষকটি সুস্থ রয়েছে।তক্ষকটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/04/blog-post_509.html

0 Comments