পরোটার সাথে দারুন লাগবে মশলাদার বেসনের গ্রিন চিলি



শীত হোক বা বর্ষা আচারের স্বাদ খাবারের মাত্রা আলাদা করে ফেলে। ভিন্ন কিছু খেতে ট্রাই করতে পারেন বেসনের গ্রিন চিলির রেসিপি।  তাহলে চলুন জেনে নেওয়া যাক সেরা রেসিপিটি সম্পর্কে।


 উপাদান:


 ৭ থেকে ৮টি কাঁচা লঙ্কা

আধ চা চামচ জিরে

 আধ চা চামচ মৌরি

এক চিমটি হিং

একটি তেজপাতা

 আধ চা চামচ হলুদ গুঁড়ো

তিন-চতুর্থ চা চামচ ধনে গুঁড়ো

স্বাদ অনুযায়ী লবণ

এক টেবিল চামচ বেসন

এক টেবিল চামচ দই

এক-চতুর্থাংশ চা চামচ

আমচুর গুঁড়ো আধ চা চামচ

গরম মসলা

 তেল বা ঘি


 পদ্ধতি :


প্রথমে কাঁচা লঙ্কা ধুয়ে মাঝখান থেকে কেটে সব বীজ একপাশে রেখে দিন।  একটি প্যানে তেল গরম করে তেজপাতা, হিং, মৌরি এবং জিরে ফোড়ন দিন। 


ভাজা হলে তাতে কাঁচা লংকা দিয়ে ভালো করে মেশান এবং ২ থেকে ৩ মিনিট ভাজুন।  এবার এতে হলুদ গুঁড়ো, ধনেপাতা, ও লবণ দিয়ে ভালো করে মেশান।  ভালোভাবে কষে ৫ মিনিট ঢেকে রাখুন।


 এর পরে ভাজা বেসন দিয়ে ২মিনিটের জন্য ভাজুন।  তারপর দই দিয়ে আবারও ২ মিনিট ভালো করে ভেজে জল দিয়ে ঘন গ্রেভি তৈরি করে, সবশেষে গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/This- face pack-will-keep-the-skin-cool.html

Post a Comment

0 Comments