সুস্বাদু ডাল মাখানি



সুস্বাদু ডাল মাখানি  রুটি, নান, ভাতের সাথে খাওয়া একটি রেসিপি।  চলুন জেনে নেই এর রেসিপি 


 উপকরণ:

 রাজমা 

 গোটা বিউলির ডাল

 টমেটো 

 পেঁয়াজ

 রসুন পেস্ট

 আদা পেস্ট

 জিরে 

 ধনে গুঁড়ো 

 লাল লঙ্কা 

 কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 

 গরম মশলা

 গোটা গোলমরিচ

 লবণ

 দু টেবিল চামচ ক্রিম

 ঘি

 তেল

 মাখন

 সবুজ ধনে


পদ্ধতি :


প্রথমে বিউলির ডাল ও রাজমা সারারাত ভিজিয়ে রেখে দিন।  পরের দিন ডাল, রাজমা, হলুদ, লবণ, জল মিশিয়ে সেদ্ধ করে নিন।


     এবার একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। আদা রসুনের পেস্ট, টমেটো পিউরি, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজুন।   ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করা  ডাল ও রাজমা মিশিয়ে নাড়ুন। এরপর জল দিয়ে কিছুক্ষন ফুটিয়ে নিন ডাল মাখানি।


   টেম্পারিংয়ের জন্য, একটি প্যানে মাখন আধ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো , কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে ভেজে ডালে ছড়িয়ে দিন।

     গার্নিশিংয়ের জন্য ডালে ক্রিম এবং সবুজ ধনে দিয়ে উপভোগ করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/Dal-maha.html

Post a Comment

0 Comments