মুখরোচক মাখানা ভেল

 


ওজন বৃদ্ধি, স্থূলতা, ডায়াবেটিস এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা মেটাতে স্বাস্থ্যকর এবং সুস্বাদু  খাবার তৈরি করতে পারেন। যেমন মাখানা।মাখানায় এটি প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি পেটের জন্য উপকারী। এটি ম্যাঙ্গানিজ, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, থায়ামিন, প্রোটিন এবং ফসফরাস সমৃদ্ধ।


 এর বড় বৈশিষ্ট্য হল এটি চর্বি পোড়াতে খুবই কার্যকরী।  এতে ক্যালরির পরিমাণ কম।মাখানা দিয়ে বাড়ীতে বানিয়ে ফেলতে পারেন মাখানা ভেল।  দেখে নেই সুস্বাদু রেসিপিটি।


 উপাদান

ঘি 

 ২ কাপ মাখানা

১/২কাপ চিনাবাদাম

১/৪ কাপ সেভ

লঙ্কা 

লাল লঙ্কা গুঁড়ো 

 চাট মসলা

দেশি ঘি

তেঁতুলের চাটনি

টমেটো কাটা

পেঁয়াজ কাটা

 ধনে কুচি

 সবুজ চাটনি

 লবন


 রেসিপি:

 একটি প্যানে  ঘি দিয়ে তাতে মাখানা গুলো ভেজে তুলে নিন এবার চিনাবাদাম ভাজুন। হয়ে গেলে মাখানা দিয়ে এতে সব মসলা ও লবণ দিয়ে কিছুক্ষণ ভাজুন।


 এবার একটি পাত্রে তুলে নিয়ে তাতে পেঁয়াজ, টমেটো ও ধনে কুচি, তেঁতুলের চাটনি, সবুজ চাটনি দিয়ে ভালো করে মেশান। এবার ধনে দিয়ে সাজিয়ে নিন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_446.html

Post a Comment

0 Comments