আমের নতুন পদ খুঁজছেন? তাহলে বানাতে পারেন আমের পরোটা। সকালে বা রাতে খাবারের সময় এই নতুন পরোটা, জিভে এনে দেবে জল। জেনে নেওয়া যাক বানানোর রেসিপি।


 উপকরণ:

 ময়দা ২ কাপ

 আমের পাল্প

 ঘি ২ টেবিল চামচ

 লবন


 পদ্ধতি :

 প্রথমে পরোটা তৈরির জন্য ময়দা, লবণ, আমের পাল্প এবং ঘি মিশিয়ে ময়দা মাখুন।  এই ময়দা ৪ ভাগে ভাগ করুন।  এবার কিছু শুকনো আটা নিয়ে পরোটার আকারে গড়িয়ে নিন।  এবার চিঁড়ে দিয়ে লম্বা করে রোল করে নিতে হবে। এবার হাল্কা করে রোল করে, চেপে নিয়ে ফের পরোটার আকারে রোল করে নিন।


এবার গরম প্যানে মাঝারি আঁচে সেঁকে আমের রস দিয়ে গরম গরম পরোটা পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_5712.html