সকালে স্বাস্থ্যকর কিছু বানাতে চাইলে বানাতে পারেন সুজির নাগেট। এটা জলখাবার সকলের জন্যই। চলুন জেনে নেই রেসিপি
উপকরণ:
১ কাপ - সুজি
১কাপ - তাজা মটরশুটি
৩- সেদ্ধ আলু
২- কাঁচা লঙ্কা
কিছু সবুজ ধনে
১/২ চা চামচ - হলুদ গুঁড়ো
১/২ চা চামচ - ধনে গুঁড়ো
১/২ চা চামচ - লাল লঙ্কা গুঁড়ো
১/২ চা চামচ - আমচুর
১/২ চা চামচ - গরম মসলা
১.৭৫ চা চামচ - লবণ
ভাজার জন্য তেল
রেসিপি:
প্রথমে একটি পাত্রে সুজি ২ কাপ জল, এক চা চামচ লবণ ও ২ চা চামচ তেল দিয়ে মাঝারি আঁচে ফোটান।
সুজি ঘন হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এবার সুজি ময়দার মতো করে ফেটিয়ে নিন।
এবার স্টাফিং তৈরি করতে আলু ম্যাশ করুন। কড়াইতে তেল দিয়ে তাতে মটর দিয়ে ভেজে নিন।
এবার ভাজা মটরও ম্যাশ করে, এতে কাটা কাঁচা লংকা, ধনে গুঁড়ো, হলুদ,চা চামচ লাল লংকা গুঁড়ো, আমের গুঁড়োএবং এক চামচ লবণ, গরম মসলা এবং সবুজ ধনে মিশিয়ে নিন। ১মিনিট পর আলু মেশান এবং ঠান্ডা হতে দিন।
ঠান্ডা হয়ে গেলে গোল বল বানিয়ে প্লেটে রাখুন।
এবার সুজি থেকে বল বানিয়ে ছোট পুরির মতো করে এতে আলুর স্টাফিং দিয়ে রোলের মতো আকারে হাত দিয়ে চেপে, কড়াইতে তেল গরম করে ভাজুন। শেষে ধনে চাটনি বা টমেটো সস দিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_738.html

0 Comments