বেশিরভাগ বাচ্চারা জাঙ্ক ফুড খেতে পছন্দ করে, যদিও এই জাঙ্ক ফুডের সাথে পরিচিতি বড়োরাই করিয়ে দেয়। কিন্তু দেখা যায় যে ড্রাই ফ্রুট তারা খেতে চায় না। সেক্ষেত্রে তাদের জন্য বানাতে পারেন সুগার ফ্রি ড্রাই ফ্রুটস লাড্ডু। এটি ডায়াবেটিস রোগীরাও এই মিষ্টি খেতে পারেন। চলুন জেনে নেই রেসিপি -
উপকরণ:
১ কাপ কাটা বাদাম
১ কাপ কাটা কাজু
আধ কাপ কাটা পেস্তা
২ চামচ তরমুজের বীজ
১ কাপ বীজ হীন খেজুর
স্বাদমতো এলাচ
১ থেকে ২ চামচ ঘি
রেসিপি:
খেজুরগুলো মিক্সারে পিষে নিন, আর একটি নন স্টিক প্যানে এক চামচ ঘি দিয়ে খেজুর বাদে সব শুকনো ফল হালকা করে ভেজে নিন।
ফ্রাইং প্যানে শুকনো ফলের সাথে খেজুর মিশিয়ে নেড়ে নিন। তারপর এবার এতে বাকি ঘি দিয়ে এলাচ গুঁড়ো করে ওতে মিশিয়ে নেড়ে নামিয়ে নিন।
তারপর পছন্দের আকারের লাড্ডু গড়ে নিন। এই লাড্ডুগুলির একটি প্রতিদিন দুধের সাথে খেলে মিলবে শরীরে শক্তি।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/09/blog-post_1703.html

0 Comments