দুপুরের মেনুতে পরিবেশন করুন রাজমা পোলাও

 


 দুপুরের খাবারে দ্রুত এবং সুস্বাদু কিছু বানাতে চাইলে বানিয়ে নিন রাজমা পোলাও।  চলুন জেনে নেওয়া যাক রাজমা পোলাও এর রেসিপি-


 উপকরণ:

 ১/২ কাপ রাজমা 

১/২ কাপ বাসমতি চাল

 ২ কাপ জল

১টি তেজপাতা

৩টি লবঙ্গ

 ২-৩টি সবুজ এলাচ

 ১টি বড় কালো এলাচ

 ১ ইঞ্চি দারুচিনির টুকরো

১/২ চা চামচ জিরে

১ ইঞ্চি আদা টুকরো

 ৬-৭টি রসুনের কোয়া 

 ২টি কাঁচা লঙ্কা

কাটা পেঁয়াজ

 কাটা ধনে পাতা


এবার পোলাও বানাতে :

৩ চা চামচ তেল, ১/৪ চা চামচ হলুদ, চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, চা চামচ ধনে গুঁড়ো, চা চামচ লেবুর রস এবং লবণ।


  রেসিপি:


রাজমা সারারাত জলে ভিজিয়ে রাখতে হবে।  বানানোর সময় রাজমা সেদ্ধ করে নিতে হবে  আর চাল প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।


এবার আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিন। এখন প্রেসার কুকারে তেল দিয়ে তাতে তেজপাতা, সবুজ এলাচ, কালো এলাচ, দারুচিনি, জিরে এবং লবঙ্গ দিয়ে এতে কাটা পেঁয়াজ ও আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নিন।


 এতে আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, হলুদ,লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে রাজমা দিয়ে লবণ এবং ভেজানো চাল এবং জল, লেবুর রস দিয়ে কুকারের মুখ বন্ধ করে হতে দিন। হয়ে এলে সবুজ ধনে মেশিয়ে পরিবেশন করুন।

 



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/09/blog-post_284.html

Post a Comment

0 Comments