নবরাত্রির সময় মাখানা থেকে তৈরি মিষ্টি, মাখানার বরফি বানিয়ে নিতে পারেন। এই মিষ্টিটি তৈরি করা যেমন সহজ, খেতেও সুস্বাদু।  চলুন জেনে নেই রেসিপি -


উপকরণ :

মাখানা

ঘি

নারকেলের গুঁড়ো

কাজু

বাদাম

দুধ

চিনি

এলাচ গুঁড়ো


পদ্ধতি :

প্রথমে মাখানা হাল্কা গরম প্যানে ভেজে, গ্রাইন্ডারে গরম মাখানা গুলো গুঁড়ো করে ছেঁকে নিন।

 

এবার আধ কাপ কাজুও হাল্কা ভেজে ভালো করে গুঁড়ো করে নিন। এবার ওই প্যানে মিহি করা নারকেলের গুঁড়ো গরম করুন।  এটি ২-৩ মিনিটের বেশি গরম করবেন না।


 এবার একটি প্যানে দুধ জ্বাল দিন, দুধ ঘন হয়ে গেলে স্বাদ অনুযায়ী চিনি দিন। এবার আঁচ কমিয়ে দুধে ঘি, এলাচ গুঁড়ো, নারকেল গুঁড়ো, কাজু ও মাখানার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।


 এবার একটি পাত্রে ঘি লাগিয়ে তাতে এই মিশ্রণটি ঢেলে ছড়িয়ে দিন।  কাজু এবং বাদামের টুকরো দিয়ে সাজান। ১-২ ঘন্টা ফ্রিজে রেখে দিন। এরপর  তা জমে গেলে বরফি আকারে ছোট ছোট টুকরো করে কেটে নিন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/09/blog-post_728.html