সেলফি তুলতে গিয়ে আগুনের কবলে নাবালিকা



সেলফি তুলতে গিয়ে আগুনের ঝলসে গেল ১০বছর বয়সী এক নাবালিকা। তাকে বাঁচাতে গির্জায় নিযুক্ত উপ-পরিদর্শক ও এক সিভিল ভলান্টিয়ার ঝলসে যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার কসবার ঠাকুর পার্ক এলাকার একটি গির্জায় এ ঘটনা ঘটে।


 রবিবার গির্জায় প্রার্থনা চলাকালীন , গির্জায় নিযুক্ত উপ-পরিদর্শক বিমল প্রামাণিক এবং সিভিল ভলান্টিয়ার পুলিন দাস ওই নাবালিকার কান্না শুনতে পান। তাঁরা গিয়ে দেখেন ওই নাবালিকার জামায় মোমবাতির আগুন লাগে।  মেয়েটিকে বাঁচাতে তখন দুজনেই লাফ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন।


  পুলিশ সূত্রে খবর, নাবালিকা গুরুতর আহত হয়।  চিকিৎসার জন্য একটি বেসরকারি বাইপাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে তার চিকিৎসা চলছে।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_660.html

Post a Comment

0 Comments