জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি



ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, এ বছর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে, মোট ২৯ টি পদে নিয়োগ হবে।  এতে আবেদন করতে, প্রার্থীদের WBPSC নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-এ যেতে হবে। তবে প্রার্থীদের বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।  ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে বয়স গণনা করা হবে।


আবেদন শুরু হবে পরের বছর ১০ই জানুয়ারী। আবেদন পূরণের শেষ তারিখ ৩১শে জানুয়ারী।

 আবেদনপত্র সংশোধনের সুযোগ পাওয়া যাবে ৮ই ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি  পর্যন্ত।

 জুডিশিয়াল সার্ভিস প্রিলিম পরীক্ষা হবে মার্চ মাসে।  আর কলকাতায় মে মাসে চূড়ান্ত পরীক্ষা হবে। সাক্ষাৎকার হবে কলকাতায়।


  



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_1705.html

Post a Comment

0 Comments