শীতকালে মুলো শরীরে অনেক উপকার করে ঠিকই অনেক সময় এর জন্য গ্যাস হয়ে যায়। মূলোর পাতা দিয়ে তৈরি ভাজা খেলে ব্লাড সুগারও নিয়ন্ত্রণে থাকে। এই পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি১, বি৬, ফসফরাস এবং পটাসিয়াম রয়েছে। চলুন দ্রুত জেনে নেওয়া যাক মুলোর ভাজার নতুন পদ-
উপকরণ :
৫০০ গ্রাম মূলোর পাতা, ২ টেবিল চামচ বিউলির ডাল, প্রয়োজন মতো সামান্য তেল, লবণ স্বাদমতো, ১/২ চা চামচ জোয়ান, ১চিমটি হিং, ১/২ চা চামচ, লাল লঙ্কা, ২টি কাঁচা লংকা কাটা, ১ চা চামচ ধনে গুঁড়ো , ১/২ চা চামচ শুকনো আমের গুঁড়ো , ১/২ চা চামচ গরম মসলা, তেল, রসুন, পেঁয়াজ
পদ্ধতি :
প্যানে এক চামচ সর্ষের তেল দিয়ে গরম হতে দিন। তেল গরম হলে প্রথমে বিউলির ডাল সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার রসুন দিয়ে হালকা করে ভাজুন, তারপরে পেঁয়াজ, জিরে এবং কাঁচা লংকা দিয়ে হালকা ভাজার পর স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো দিন। সবকিছু ভাল করে মেশান।
এবার নুন দিয়ে পাতা ঢেকে অল্প আঁচে হতে দিন। তবে এতে কিন্তু একেবারেই জল মেশাবেন না। হয়ে গেলে নামিয়ে নিন সুস্বাদু মূলো ভাজা।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/01/blog-post_7033.html

0 Comments