সাইকেল আরোহীকে পিষে মারায় গ্রেফতার চালক, বিক্ষোভ শাসক দলের




সাইকেল আরোহীকে পিষে মারায় গ্রেফতার চালক, বিক্ষোভ শাসক দলের 



নিজস্ব প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ০৫ মে : পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি সাইকেল আরোহীকে পিষে মারার অভিযোগে গাড়ির চালক আনন্দকুমার পান্ডেকে আটক করেছে চণ্ডীপুর থানার পুলিশ। শুক্রবার তাকে তমলুক আদালতে পেশ করা হবে এবং পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে জানা গেছে।  টিএমসি এই ঘটনার বিষয়ে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবিতে মিছিল ও বিক্ষোভ করছে।পুলিশ সূত্রে খবর, কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে আনন্দকুমারকে।


বৃহস্পতিবার রাতে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর পরে, গোটা এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতে প্রায় তিন ঘণ্টা জাতীয় সড়কে জ্যাম ছিল।  এরপর এদিন সকালে চণ্ডীপুরে যান স্থানীয় বিধায়ক সোহম চট্টোপাধ্যায় ও তৃণমূল নেত্রী দোলা সেন।


শুভেন্দু অধিকারীর কনভয়ের এক গাড়ির ধাক্কায় ভৈরবপুরের বাসিন্দা ৩৩ বছর বয়সী শেখ ইসরাফিল মারা যান বলে অভিযোগ রয়েছে।  তার বাড়ি ভৈরবপুরে।  চাঁদিপুর পেট্রোল পাম্পের কাছে রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক।  প্রত্যক্ষদর্শীদের দাবি, শুভেন্দুর কনভয়ের গাড়িটি ওই ব্যক্তিকে ধাক্কা মারে।এরপর কনভয়টি ঘটনাস্থলে আর থামেনি বলে অভিযোগ রয়েছে।  দুর্ঘটনার পর কনভয়টি চলে যায়।  গুরুতর আহত ইসরাফিলকে ইরাশাল পল্লী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দিঘাগামী ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করে।


জেলার পুলিশ সুপার অমরনাথ বলেন, “চণ্ডীপুরে একটি দুর্ঘটনা ঘটেছে।  শুভেন্দু অধিকারীর কনভয়ের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ।  আমরা ঘটনাস্থলে গিয়ে সবকিছু খতিয়ে দেখছি।  এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  পরিস্থিতি মোকাবেলা ছাড়াও, আমরা তদন্ত করছি। "


 তবে বিরোধীদলীয় নেতার কার্যালয় সূত্রে জানা গেছে, যে গাড়ির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেটি বুলেটপ্রুফ গাড়ি।  তাই এটি সাধারণ গাড়ির চেয়ে ভারী।  যদিও শুভেন্দু অধিকারী নিজে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না, তবে তৃণমূল তাঁকে গ্রেফতারের দাবি জোরদার করেছে।







from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/05/blog-post_6996.html

Post a Comment

0 Comments