নিউজ ডেস্ক: সাড়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্ৰেফতার এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। এনজেপি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের নাম রমেশ বর্মণ। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে অম্বিকানগর গার্ড পাড়াতে।
শিশুটির মা জানান, এদিন বিকেলে রমেশ বর্মণ তার ঘরে নিয়ে গিয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।এদিকে মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন বাড়িতে তার খোঁজ করছিলেন তিনি। সেইসময় রমেশ বর্মণের বাড়ি থেকে মেয়ের কান্নার আওয়াজ পেলে ঘরে ঢুকে অভিযুক্তের অশালীন আচরণের কথা জানতে পারেন তিনি।
ঘটনার খবর চাউর হতেই অভিযুক্তকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। অন্যদিকে অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2021/07/breaking-bangla-west-bengal_0600911464.html
0 Comments