নিউজ ডেস্ক : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রীদের অবিলম্বে পাস করার দাবি তুলল ছাত্রীরা।পাসের দাবিতে শিলিগুড়ি পানিট্যাঙ্কি মোড়ের রামকৃষ্ণ সারদামনি বিদ্যাপীঠের সামনে পথ অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় ছাত্রীরা।
ছাত্রীদের দাবি, প্রাক্টিক্যাল পরীক্ষায় স্কুল থেকে কম নাম্বার দেওয়ার কারণেই তাদের এই ফলাফল। তাই অবিলম্বে তাদেরকে পাস করাতে হবে। দীর্ঘক্ষণ ছাত্রীদের বিক্ষোভের জেরে ওই রাস্তায় কোলাহল সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পানিট্যাঙ্কি ফাঁড়ি থানার পুলিশ। তবে পুলিশ দীর্ঘক্ষণ ছাত্রীদের আবেদন-নিবেদন করলেও তারা নিজের দাবিতে অনড় ছিল।
ঘটনার খবর পেয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলেন স্কুলের প্রধান শিক্ষিকা বনানী চক্রবর্তী। তিনি বলেন, ছাত্রীদের দাবি সম্বলিত একটি অভিযোগপত্র স্কুলে জমা দিলে স্কুল কাউন্সিলে জানানো হবে বিষয়টি। তবে প্রধান শিক্ষিকার দাবি মানতে নারাজ বিক্ষোভরত ছাত্রীরা।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2021/07/breaking-bangla-west bengal.html


0 Comments