উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! ৩ টি দেহ উদ্ধার, আহত একাধিক


রাজ্যে ভয়ানক ট্রেন দুর্ঘটনা। জলপাইগুড়ির ময়নাগুড়ির কাছে লাইনচ্যুত বিকানীর এক্সপ্রেস। বৃহস্পতিবার ময়নাগুড়ির দোমহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এক্সপ্রেসটির ১২টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এ দুর্ঘটনা ঘটে।


ঘটনাস্থলে পৌঁছে গেছে ৫১টি‌ অ্যম্বুলেন্স। অসমর্থিত সূত্রে খবর, ৩টি মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের আশঙ্কা ৫০-এর বেশি। ১৬ জন আহত যাত্রীদের ইতিমধ্যে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয় মানুষ। রাত নেমে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। 


মুখ্যমন্ত্রী  খোঁজ নিচ্ছেন। আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ এবং উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীও।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/01/Train-accident-jalpaiguri-west-bengal.html

Post a Comment

0 Comments