বারের ছাদ থেকে ফেলে প্রেমিককে মেরে ফেলার অভিযোগ উঠলো প্রেমিকার বিরুদ্ধে। জানা গিয়েছে হাওড়ার রাজাপুরের বাসিন্দা শশীকান্ত মালিক (৩২) বারে গান গাইতো আর কেয়া সরকার ওরফে টিনা নাচতো।দুজনে বিবাহিত হলেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।
বুধবার রাতে হাওড়ার বাউড়িয়ার একটি বারে দুই অনুষ্ঠানের ছাদে যায় এবং শশীকান্তকে ছাদ ফেলে দেয় ।পরে তাকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।এই কেয়ার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে শশীকান্তের পরিবার।এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃহস্পতিবার কেয়াকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে দু দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/01/Allegations of killing her boyfriend were leveled against her.html
0 Comments