থানার সামনে বিক্ষোভ, গ্রেফতার তৃণমূল যুব নেতা বিকাশ সরকার

 


শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী করা হয় প্রতুল চক্রবর্তীকে। এর পরেই ক্ষোভ প্রকাশ করে তৃণমূল যুব নেতা বিকাশ সরকার ও তার সমর্থকরা এবং এর পরেই ২৪নাম্বার ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে দাড়ানোর সিদ্ধান্ত নিয়ে মননয়নপত্র জমা দেয় বিকাশ সরকার।


 এরপর দল বিরোধি কাজের জন্য দল থেকে বহিস্কার করা হয়। তবে বিকাশ সরকার ও তার সমর্থকদের অভিযোগ তাদের লাগানো সমস্ত পোস্টার বার বার ছিঁড়ে ফেলা হচ্ছে। এই অভিযোগ নিয়ে বুধবার বিকাশ সরকার ও তার সমর্থকরা শিলিগুড়ির থানার সামনে জমায়েত করে বিক্ষোভ দেখিয়ে ধর্নায় বসলে তৎক্ষণাৎ বিকাশ সরকারকে আটক করে শিলিগুড়ি থানার পুলিশ।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/01/West-bengal-news-siliguri_0178033126.html

Post a Comment

0 Comments