বাবার বাড়ি যাওয়ার নাম করে বেপাত্তা হলেন গৃহবধূ। বিবাহ বহির্ভূত সম্পর্ক নাকি অন্য কারণ তদন্তে পুলিশ। বৃহস্পতিবার নবদ্বীপ থানা সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার বাহির চড়া গ্রাম এলাকায়। নিখোঁজ ওই গৃহবধূর নাম হাসিনা বিবি বয়স ৩০ বছর।
আরও জানা গিয়েছে যে, বাহির চড়া এলাকার স্থানীয় বাসিন্দা রফিক শেখের স্ত্রী হাসিনা বিবি মঙ্গলবার পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার, নাদন ঘাট থানার সিংজুলি গ্রামে বাপের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। এরপর নির্দিষ্ট সময়ে সিংজুলিতে তাঁর বাপের বাড়িতে না পৌঁছলে ওই গৃহবধূর খোঁজে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর শুরু করেন হাসিনা বিবির পরিবারের লোকজন। দীর্ঘ খোঁজাখুঁজির পরেও কোথাও তাঁর কোনও সন্ধান না পেয়ে বৃহস্পতিবার নবদ্বীপ থানায় এসে লিখিত আকারে নিখোঁজ ডায়েরি করেন ওই গৃহবধূর পরিবারের সদস্যরা। লিখিত অভিযোগের ভিত্তিতে নিখোঁজ হাসিনা বিবির খোঁজে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। তবে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছেন ওই বধু তাই নিখোঁজ?
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/01/blog-post_278.html
0 Comments