নিজের নির্বাচনী ওয়ার্ডে ঘর ভাড়া নিলেন গৌতম দেব। আগামীতে ব্যাংক লোন নিয়ে ছোট একটি ফ্ল্যাট কিনবেন ।আর এতেই কটাক্ষ বিরোধীদের।
আসন্ন শিলিগুড়ি পৌরভোটে নিজের ওয়ার্ড 17 নম্বর বাদ দিয়ে 33 নং ওয়ার্ড থেকে লড়ছেন গৌতম দেব। বহিরাগত তকমা সরাতে সকাল থেকেই ভোট প্রচার করতে গিয়ে ভোটারদের কাছে বলতে শোনা গেল, "তিনি এখানে ঘর ভাড়া নিয়েছেন।আমি আপনার প্রতিবেশী হলাম।"
আর এতেই কটাক্ষ বিরোধীদের ।প্রতিপক্ষ বিজেপি প্রার্থী পরিমল সূত্রধরের দাবি, "উনি একটা কেন দশটা ফ্ল্যাট কিনতে পারেন। ফ্ল্যাট কিনলে কেউ প্রতিবেশী হয়না ।বিধানসভা ইলেকশনে উনি ঘর ভাড়া নিয়েছিলেন।এখন ঘর মালিক জানে না উনি কোথায় আছেন ।" সিপিএম প্রতিপক্ষ প্রার্থী অসীম সাহার বক্তব্য" উনি এখানকার ভোটার নন। এতদিন কি করছিলেন। ইলেকশনের জন্যই এই ঘর ভাড়া নিয়েছেন ।উনি বিধানসভা ইলেকশনে ফুলবাড়ীতে ঘর ভাড়া নিয়েছিলেন।"
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/01/blog-post_20.html
0 Comments