মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে হাতে নতুন বই খাতা নিয়ে পড়ুয়াদের বাড়ি বাড়ি ছুটলেন ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগ।
ইসলামপুর ব্লকের বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় পড়ুয়াদের হাতে নতুন বই খাতা তুলে দিলেন ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগ।
রবিবার দুপুরে শিলা বৃষ্টিতে ইসলামপুর ব্লকের বেশ কয়েকটি গ্রামের ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে যায়। নষ্ট হয়েছে বিঘার পর বিঘার জমির ফসল।
বাদ যায়নি পড়ুয়াদের বই খাতাও। শিলা বৃষ্টিতে ঘরের টিন ভেঙে ভিজে নষ্ট হয়ে যায় বই খাতা। এতে বিপাকে পরে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি বহু স্কুলের পড়ুয়ারা।
সেই খবর সম্প্রচার হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। খবর পৌঁছে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছেও। তাঁর নির্দেশেই পড়ুয়াদের বাড়ি বাড়ি পৌছে যায় ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগ।
ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগ জানিয়েছেন, 'আমরা খবর পাই যে বহু পড়ুয়াদের বই খাতা শিলা বৃষ্টির কারণে নষ্ট হয়ে পরে।'
রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্থ এলাকা গুলিতে গেয়ে পড়ুয়াদের হাতে নতুন বই খাতা তুলে দেওয়া হয় গতকাল। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন মহকুমা শাসক সপ্তর্ষি নাগ।
নতুন বই খাতা পেয়ে খুশি পড়ুয়ারা। তারা মহকুমা শাসকের পাশাপাশি সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানিয়েছে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/04/The new book book found- in-the-Chief- Minister-Mamata-Baneropadhays-daul.html

0 Comments