শিলিগুড়ির বহু পুরোনো বামেদের ঘাঁটি ছিনিয়ে নিল শাসক দল



দীর্ঘদিন বাম ঘাঁটি হিসাবে চিহ্নিত ২৮ নম্বর ওয়ার্ড এবারের কর্পোরেশন নির্বাচনে তৃণমূল ছিনিয়ে নেন বামেদের থেকে। শহরের বুকে ১০বস্তি নিয়ে এই ওয়ার্ড ,বাম পুরো বোর্ড এতদিন এই ওয়ার্ডের উন্নয়নের কথা চিন্তা করেনি দাবী মেয়র গৌতম দেবের।


এদিন ২৮নম্বর ওয়ার্ডের স্থায়ী কাউন্সিলর অফিসের উদ্ভোধন করতে এসে গৌতমবাবু জানান এই ওয়ার্ডকে নিয়ে অনেক চিন্তা ভাবনা রয়েছে।


খেলার মাঠ থেকে শুরু করে শিশুদের পার্ক ড্রেন পানীয় জল এসব করার পাশাপাশি এই ওয়ার্ডের কিছু অংশ ও ১৮ নম্বর ওয়ার্ড লাগোয়া টাউন স্টেশনকে রেলের সঙ্গে কথা বলে হেরিটেজ বানাবার পরিকল্পনা রয়েছে।


এছাড়াও ২৮নম্বর ওয়ার্ডে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ও দেশবন্ধু চিত্তরঞ্জনের মূর্তি বসানো হবে।


এদিনের এই উদ্ভোধনী অনুষ্ঠানে অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী কাউন্সিলর সম্প্রীতা দাস মদন ভট্টাচার্য্যে ও অন‍্যান‍্যরা।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/04/The ruling party-snatched- the- bases -of-many- old-leftists -inSiliguri.html

Post a Comment

0 Comments