নদীয়া জেলার হাঁসখালিতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে উত্তেজনা শুরু হয়েছে চারিদিকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আপত্তি জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা (NCW)ও। রেখা শর্মা বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হাস্যকর, আর ধর্ষণ-খুনের ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন নারী হিসেবে তার অন্য নারীর কষ্ট বোঝা উচিৎ। এর আগে বিরোধী দলগুলিও মমতার বক্তব্যে আপত্তি জানিয়েছিল।
সোমবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ষণের ঘটনা উল্লেখ করে বলেন, যে একটি ঘটনায় একটি মেয়ে মারা যায়। যেখানে ধর্ষণের অভিযোগ রয়েছে। কিন্তু কীভাবে বুঝবেন সে ধর্ষিত হয়েছে নাকি গর্ভবতী নাকি মেয়ে ও ছেলেটির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল? পরিবার স্বীকার করেছে যে দুজনের সম্পর্ক ছিল।
৫ এপ্রিল হাঁসখালীতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ তুলেছে পরিবার। এই মামলায় তৃণমূল নেতার ছেলে অভিযুক্ত, যাকে পুলিশ গ্রেফতার করেছে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/04/The president of the womens commission mocked-Mamata-over- the-incident-of-rape -and-murder- inHanskhali.html

0 Comments