মোবাইল গেম কেড়ে নিল তরতাজা কিশোরের প্রাণ।
মুর্শিদাবাদের নওদা থানা এলাকার বাসিন্দা রোহিত মন্ডল একাদশ শ্রেণির ছাত্র। বেশ কিছু দিন ধরে মোবাইলে গেম খেলায় আসক্ত হয়ে পড়ে রোহিত।
এতেই রোহিত এর বাবা তাকে বকাবকি করেন। অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঐ কিশোর।
পরিবারের লোকজনেরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/04/Addiction- to- mobile-games-lives-lives.html

0 Comments