টক টু মেয়রে অভিযোগ জানাতে গিয়ে বিপাকে মহিলা!

 


শিলিগুড়ি পুরনিগমে চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর ওয়ার্ড বাসীদের সুবিধা অসুবিধা শুনতে"টক টু চেয়ারম্যান"চালু করেন গৌতম দেব।


পরবর্তীতে শিলিগুড়ির পুরসভা নির্বাচনে জয়ী হয়ে মেয়র দায়িত্ত্ব পাওয়ার পর"টক টু মেয়র"চালু করেন মেয়র গৌতম দেব। সেই টক টু মেয়রেই অভিযোগ জানানোতে পুরনিগমের ইঞ্জিনিয়ারের ক্ষোভের মুখে পড়ল শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার এক মহিলা।


অভিযোগ টক টু মেয়রে অভিযোগকারী মহিলা মেয়রকে ফোন করে তার বাড়ির পাশে অবৈধ নির্মাণ কাজ চলছে বলে সরাসরি টক টু মেয়রের মাধ্যমে অভিযোগ জানান,মেয়রকে জানাতেই ক্ষোভের মুখে পড়েন অভিযোগকারী মহিলা লক্ষী সরকার।


এছাড়াও অভিযোগ টক টু মেয়রে অভিযোগ করাতে তার বাড়ির পাশে থাকা শিলিগুড়ি পুরনিগমে কর্মরত অভিযুক্ত ইঞ্জিনিয়ার তাকে হুমকি ও বিভিন্ন ভাবে হেনস্তা করছে।


এই অভিযোগ নিয়ে অভিযোগকারী শনিবার শিলিগুড়ি পুরনিগমে মেয়রের সাথে দেখা করতে আসে।তবে মেয়র কাজে ব্যস্ত থাকায় তার সাথে দেখা হয়নি বলে জানান সেই মহিলা।


মহিলার দাবি অবিলম্বে যেন অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেয় শিলিগুড়ি পুরনিগম পাশপাশি মেয়রকে অভিযোগ জানানোর ফলে হেনস্তার মুখে পড়তে হচ্ছে এর বিরুদ্ধেও যেন কোনও ব্যবস্থা নেয় শিলিগুড়ি পুরপ্রশাসন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/04/Talk to-to-May -be-a-woman- to-be-accused.html

Post a Comment

0 Comments