টোটো চালকের সততার জেরে, ফিরে পাওয়া গেল হারানো সম্পত্তি



এদিন এনজেপি থানার ওসি সমির তামাং সেই হারিয়ে যাওয়া সামগ্রী তুলে দিলেন সেই মহিলার হাতে। পুলিশ ও টোটো চালকের ভুমিকার প্রসংসায় পঞ্চমুখ ব্যাগের প্রকৃত মালিক সমজানা সুব্বা।


শুক্রবার প্রতিদিনের ন্যায় নিজের টোটো  নিয়ে রোজগারে  বের হন ধীরেন মিস্ত্রি।তার বাড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ঠাকুর নগর এলাকায়।


সে জানায়,রাত্রি ৮ নাগাদ চারজন মহিলা তার গাড়িতে উঠেছিল এবং তারা  শিলিগুড়ির কোর্টমোড়ে নেমে পরে।তার পরেই  তিনি খালি গাড়ি নিয়ে মহাবীর স্থানের দিকে আসার সময় আরেক পেসেঞ্জার গাড়িতে ওঠান।


সেই সময় গাড়ির পিছনের সিটে একটি ব্যাগ দেখতে পায় সে। তখন থেকেই টোটো চালক এই ব্যাগ নিয়ে চিন্তায় পরে  যে,কি ভাবে ব্যাগটি ফিরিয়ে দেওয়া যায় তাদের।


অবশেষে কিছু মানুষের সহযোগিতা নিয়ে সেই ব্যাগটি নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে আসেন।যাতে ব্যাগের প্রকৃত মালিক সে যেন তার জিনিস ফিরে পায়।


এনজেপি থানার পুলিশ ব্যাগটি খোলেন তার মধ্যে একটি আইফোন,কিছু কাপড় ও প্রয়োজনীয় কিছু অন্যন্য সামগ্রী পায়।পুলিশ মোবাইলের সুত্র ধরে প্রকৃত মালিকের খোঁজ শুরু করে।


এদিন পুলিশ ফোনের সুত্রে প্রকৃত মালিকের সন্ধান পেয়ে যোগাযোগ শুরু করেন। এদিন সকালে থানায় হারিয়ে যাওয়া সামগ্রী নিতে হাজির হয় সমজানা সুব্বা নামে এক মহিলা।


তার হাতে আইফোন সহ অন্যান্য সামগ্রী খোদ তুলে দেন এনজেপি থানার ওসি সমির তামাং।পুলিশ ও টোটো চালকে  এহেন ভুমিকার  আপ্লুত সেই মহিলা জানান।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/04/Due- to -the-honesty -of-the- Toto- striver - the-lost- property-was-recovered.html

Post a Comment

0 Comments