এক মাসেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধ থামার কোন নামই নিচ্ছে না।
এদিকে যুদ্ধের ফলে হাজার হাজার লোক মারা যাচ্ছে। ক্ষতি হচ্ছে দেশ সহ বিশ্বের অর্থনীতি। এমত অবস্থায় বিভিন্ন মানুষের পাশাপাশি শান্তির বার্তা দিতে এবার অভিনব উদ্যোগ নিলেন বালুরঘাটের শিল্পীরা।
গত কাল অর্থাৎ মঙ্গলবার রাত থেকে বালুরঘাট শহরের বালুরঘাট হাইস্কুল সংলগ্ন একটি দেওয়ালে যুদ্ধ নয় শান্তি বার্তা দিয়ে ছবি আঁকালেন তারা।
প্রায় ১ হাজার স্কয়ার ফিট দেওয়ালে গতকাল থেকে বালুরঘাটের পুরুষ ও মহিলা শিল্পীরা ছবির মাধ্যমে শান্তির বার্তা দিচ্ছেন। আগামী ১৫ ই এপ্রিল সকালে এই ছবি আঁকার প্রক্রিয়া শেষ হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বালুরঘাটের শিল্পীদের এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/04/Artists of-fancy-initiative -to-give-peace-message.html

0 Comments