কীভাবে বানাবেন ডালিয়া

 


ডালিয়া ছোট বাচ্চাদের জন্যও ভাল যখন তারা দুধ ছেড়ে অল্প খাবার খেতে শুরু করে।  তারপরে  এটিকে কিছুটা পাতলা করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন।

 তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডালিয়া  তৈরি করবেন?


 উপাদান:


     ঘি- ১ চা চামচ

     ডালিয়া - ১০০ গ্রাম 

     তেল - ২ চা চামচ

     জিরে - ১/২চা চামচ

     হিং- ১ চিমটি

     আদার পেস্ট - ১/২ চা চামচ

     কাঁচা লঙ্কা কাটা - ২টি

     টমেটো- ১টি

     মটর - ৩ চামচ

      গাজর - ১/২টুকরো 

     হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ

     লবণ - স্বাদ অনুযায়ী

     মুগ ডাল - ১০০গ্রাম 

     জল - ৪ কাপ


 ডালিয়া রেসিপি:


     প্রথমে একটি কড়াইতে ঘি দিয়ে ডালিয়া কিছুক্ষণ ভাজুন। সোনালি বাদামী রঙের হয়ে এলে নামিয়ে নিন। তারপর গ্যাসে কুকার বসিয়ে তাতে তেল দিয়ে এতে কাঁচালঙ্কা ও আদার পেস্ট দিয়ে একটু ভাজুন। এরপর একে একে এতে টমেটো, মটর, গাজর, হলুদ এবং লবণ দিয়ে হাল্কা করে ভেজে নিয়ে মুগ ডাল দিন।


 এরপর এতে জল দিন এবং এটি তিনটি শিস দেওয়া পর্যন্ত হতে দিন। হয়ে গেলে নামিয়ে নিন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/How to make-dahlia.html

Post a Comment

0 Comments