গরম কাল শুরু হয়েছে। এই মৌসুমে সবাই নিজেকে ঠাণ্ডা রাখতে নানা কৌশল করে থাকেন। আপনি যদি গরমে যে কোনও পার্টিতে যান, সেখানে ম্যাঙ্গো মোজিটো পাবেনই। তাই কীভাবে ম্যাঙ্গো মোজিটো ঘরে বসে বানাবেন? দেখে নিন।
উপকরণ :
আমের পাল্প- ১ কাপ
বরফের টুকরো - প্রয়োজন মতো
পুদিনা পাতা - ১৫ থেকে ২৯ পাতা
লেবুর রস এবং স্লাইস - ৬ থেকে ৭টি
সোডা - ২ বোতল
চিনি - প্রয়োজন হিসাবে
কালো লবণ - স্বাদ অনুযায়ী
পদ্ধতি :
ম্যাঙ্গো মজিটো তৈরি করতে প্রথমে একটি আমের পাল্প আলাদা করে রাখুন। এর পরে একটি গ্লাসে লেবুর টুকরো দিন।
এর পর এতে পুদিনা পাতা যোগ করুন, এরপর কিছু পাতা গুঁড়ো করে মেশান। এরপর এতে লেবুর রস, পুদিনা পাতা দিয়ে আমের পিউরি ও চিনি, কালো লবণ দিন এবং বরফের টুকরো দিন।
এর পরে এতে সোডা যোগ করুন।
ম্যাঙ্গো মোজিটো রেডি। উপরে পুদিনা পাতা ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/Drink in summer tasty-mango-mosito.html

0 Comments