সরকারি বৈঠকে আমন্ত্রণ পাননি বিজেপি বিধায়করা! আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর



কলকাতা: সরকারি সভায় বিজেপি বিধায়কদের আমন্ত্রণ না করায় ক্ষোভ প্রকাশ শুভেন্দু অধিকারী। এই নিয়ে তিনি আদালতে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে একাধিক ট্যুইট এবং আগামী ৬ জুনের পর আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন শুভেন্দু। 


উল্লেখ্য, বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে পাবলিক ওয়ার্কার্স এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার স্ট্যান্ডিং কমিটি সফর শুরু করেছে। মঙ্গলবার বিকেলে এই সফর সংক্রান্ত সভাটি বিকাল সাড়ে ৩ টায় নতুন দিঘায় দিঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের (DSDA) প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্যসূচি ছিল সংশ্লিষ্ট দপ্তরের চলমান উন্নয়নমূলক কাজগুলো পর্যবেক্ষণ ও আলোচনা করা। আর এই বৈঠকে বিজেপি বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।


এই বিষয়ে, শুভেন্দু অধিকারী ট্যুইট করেছেন, পূর্ত দফতরের যুগ্ম সচিব পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত বিধায়ককে গণপূর্ত ও জনস্বাস্থ্য প্রকৌশলের স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে জানাতে। কিন্তু এখানে শুধুমাত্র তৃণমূল বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে। 


জেলাশাসকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে তিনি ট্যুইট করেন, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝির নির্দেশে এই বৈঠকে কেবলমাত্র তৃণমূল বিধায়কদেরই আমন্ত্রণ জানিয়েছেন অতিরিক্ত জেলা শাসক। এর বিরুদ্ধে বিজেপি বিধায়করা রাজ্যপাল ও বিধানসভার সেক্রেটারির কাছে অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি, আগামী ৬ জুনের পর আইনি লড়াই শুরুর হুঁশিয়ারিও দেন তিনি।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/shubhendu-adhikari-will-go-to-court-if-bjp-mlas-are-not-invited-to-the-government-meeting.html

Post a Comment

0 Comments