সুস্বাদু মুগ ডাল চিলা বাচ্চার টিফিনে তৈরি করার পাশাপাশি সকালে জলযোগ করার সময় তৈরী করা যায়। চলুন জেনে নেই এই স্বাস্থ্যকর ও চমৎকার মুগ ডাল চিলা তৈরির রেসিপি।
উপকরণ :
মুগ ডাল
পেঁয়াজ
টমেটো
ক্যাপসিকাম
ধনে
লবণ
ঘি বা তেল
পনির
পদ্ধতি :
প্রথমে মুগ ডাল সারারাত জলে ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর ভেজানো ডাল ভালো করে পিষে জলে গুলে ব্যাটার বানিয়ে নিতে হবে।
এবার ওই ব্যাটারে লবণ, লঙ্কা ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এবার একটি প্যান গরম করে তাতে ঘি বা তেল করে, একটি গভীর পাত্রের সাহায্যে ব্যাটার দিয়ে ছড়িয়ে দিতে হবে।
এবার এর ওপরে পেঁয়াজ, টমেটো, পনির, সবুজ ধনেপাতা ও কাঁচালংকা দিয়ে ভালো করে দু পিঠ ভেজে রোল করে নিলেই রেডি সুস্বাদু স্বাস্থ্যকর মুগ ডালের চিলা।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/06/blog-post_236.html

0 Comments