বাড়ির সকালের জলখাবার হিসেবে বানাতে পারেন সয়াবিন ফ্রাইড রাইস। দেখে নিন কীভাবে সয়াবিন ফ্রাইড রাইস বানাবেন?
উপাদান :
বাসমতি চাল: ২৫০গ্রাম
সয়াবিন: ১০০ গ্রাম
পেঁয়াজ: ২টি
ধনে পাতা
কাঁচা লঙ্কা : ৪-৫টি
মটরশুঁটি : ১/২ কাপ
লেবু
জিরে
অরেগানো
সয়া সস
টমেটো সস
আদা রসুন পেস্ট: ২চা চামচ
গোল মরিচ: ১চা চামচ
লঙ্কার গুঁড়ো : ১ চা চামচ
হলুদ গুঁড়া: ১/২ চা চামচ
ভেজিটেবল মসলা:১ টেবিল চামচ
বিরিয়ানি মসলা: ১ প্যাকেট
লবণ
মাখন
তেল
রেসিপি :
প্রথমে সয়াবিন হাল্কা সেদ্ধ করে নিন। সয়াবিন ছেঁকে বের করে নিন। পেঁয়াজের পেস্ট বানিয়ে নিন। গাজর এবং মটরশুঁটি ছোট ছোট টুকরো করে কেটে নিন।
এবার এতে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো , জোয়ান, হলুদ, ধনে গুঁড়ো, সবজি মসলা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মেখে রাখুন।
চাল সেদ্ধ করে নিন। প্যানে এবার তেল ও মাখন দিন। জিরে ফোড়ন দিয়ে মটরশুঁটি , লঙ্কা দিয়ে ভাল করে ভাজুন। তারপর এতে সয়াবিন দিয়ে ভালো করে ভেজে নিন।
তারপর এতে সেদ্ধ করা ভাত দিয়ে মেশান,এবং এতে সয়া সস এবং টমেটো সস দিয়ে মেশান। এরপর এতে বিরিয়ানি মসলা ও ধনে পাতা দিন। সয়া ফ্রাইড রাইস রেডি ।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/blog-post_08.html

0 Comments