বেসনের বরফি



 উৎসবের সময় আমাদের বাড়িতে তৈরি করা হয় মিষ্টি। তাই বেসন বরফি  তৈরি করা খুব সহজ। পার্টিতে বা পূজোতেও বানাতে পারেন, এই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি।


 উপাদান:

 ঘি - ১৫০ গ্রাম

 চিনি - ১০০গ্রাম

 বেসন - ১০০গ্রাম

 এলাচ গুঁড়ো - ১/৪ চা চামচ

পেস্তা - ৫-৬


 পদ্ধতি:

     প্রথমে একটি প্লেট নিয়ে তাতে ঘি লাগান।

 এবার প্যানটি গ্যাসে রাখুন এবং এতে চিনি ও  জল দিয়ে ফোটান। শিরা হয়ে গেলে নামিয়ে নিন।


 এবার গ্যাসে আবারও প্যান বসিয়ে ঘি দিয়ে গরম করুন। তারপর এতে বেসন দিয়ে কম আঁচে ভাজুন।


  বেসন ভাজা হয়ে গেলে তেল ছেড়ে যেতে শুরু করবে, তারপর এতে এলাচ গুঁড়ো দিন। তারপর এতে চিনির শিরা দিয়ে মেশান। চিনির শিরা ভালোভাবে মিশে গেলে, ওই প্লেটে নামিয়ে 

 এতে পেস্তা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন।


  যখন বরফি সামান্য গরম থাকে, তখন টুকরো টুকরো করে কেটে নিন।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/Besoner-barfi-.html

Post a Comment

0 Comments