গত কয়েক বছরে দেশে চাইনিজ খাবারের চাহিদা খুব দ্রুত বেড়েছে। সপ্তাহান্তে বিশেষ কিছু খাওয়ার জন্য লোকেরা প্রায়শই চাইনিজ বাইরে যায়। এবার থেকে ঘরেই সহজে পনির মাঞ্চুরিয়ান রেসিপি তৈরি করতে পারেন।
তাহলে চলুন দেখে নেওয়া যাক ড্রাই পনির মাঞ্চুরিয়ান রেসিপি
উপকরণ :
পনির - ২৫০ গ্রাম
কর্নফ্লাওয়ার- ৩ টেবিল চামচ
টমেটো সস - ২টেবিল চামচ
সয়া সস - ২ চা চামচ
গ্রিন চিলি সস - ২ চা চামচ
ময়দা - ৩ চামচ
আদা রসুন বাটা- ২ চা চামচ
ক্যাপসিকাম-১
পেঁয়াজ-১টি
কাঁচা লঙ্কা - ৩টি
সবুজ পেঁয়াজ - ১/৪ কাপ
ভাজার জন্য তেল
লবন
প্রয়োজন অনুযায়ী জল
পদ্ধতি :
প্রথমে কর্নফ্লাওয়ার, পনির, ময়দা, আদা-রসুন পেস্ট মেখে নীতে হবে। এর পর এতে জল , লবণ, দিয়ে ব্যাটার বানিয়ে এতে পনির দিয়ে মেখে নিতে হবে।
এর পর প্যানে তেল গরম করে পনির তেলে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলে, সব কাটা সবজি দিয়ে দু মিনিট ভেজে নিন।
এর পর এতে সব সস মিশিয়ে এতে লবণ এবং পনির যোগ করুন। নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে ফুটতে দিন।ড্রাই পনির মাঞ্চুরিয়ান প্রস্তুত।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/blog-post_31.html

0 Comments