বাংলা নির্বাচনের প্রায় এক বছর পর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় দুদিনের সফরে এসেছেন। এই সময়ে, তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের সফরই করবেন না, বরং দলের পদাধিকারী, সাংসদ, বিধায়ক, গোর্খা নেতা এবং কোর কমিটির সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
সূত্রের খবর, এই সফরে বিসিসিআই প্রেসিডেন্ট তথা ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বাড়িতে যাবেন অমিত শাহ। আর এই নিয়ে শুরু হয়েছে জল্পনা, এবার কী তবে বিজেপিতে যোগ দিচ্ছেন মহারাজ!
সূত্রের খবর, শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠান শেষে অমিত শাহ সৌরভ গাঙ্গুলীর বাড়িতে যাবেন। যদিও অমিত শাহ কেন সৌরভের বাড়িতে যাচ্ছেন, তা নিয়ে পাকাপাকিভাবে কিছুই জানানো হয়নি, তবে এই ঘটনায় নতুন কোনও সমীকরণের গন্ধ রয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
প্রসঙ্গত এর আগেও একাধিকবার সৌরভের বিজেপিতে যোগ করা নিয়ে গুঞ্জন উঠেছিল। অমিত শাহ আগেই মহারাজকে বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়ানোর জন্য জানিয়েছিলেন, যদিও তা শেষমেষ হয়ে ওঠেনি। এমনকি সৌরভ যখন অসুস্থ হন, তখন তাঁর খোঁজ-খবরও নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এবার বঙ্গ সফরে আসার পর সৌরভের বেহালার বাড়িতে যাওয়া নিয়ে ফের নতুন করে গুঞ্জন উঠেছে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/At the-dada-house-the-Home-Minister-is-rumored-to-have-joined-the-BJP.html

0 Comments