জমাটিয়া দুপুরে গরম ভাতের সঙ্গে খান ফিশ কারি



কথায় বলে মাছে ভাতে বাঙালি খাবার। মাছ হলেই দুপুর কী রাত খাওয়া জমে যায়। মাছ শুধু বাংলায় নয়, দেশ-বিদেশের সব মানুষই পছন্দ করে।  আজ মাছেরই একটি পদ দেখে নেবো, সেটি হল ফিশ কারি।  তো চলুন দেখে নেই কীভাবে বানাতে হবে ফিশ কারি?


উপকরণ :


      রুই মাছ : ৫০০গ্রাম

     আদা রসুনের পেস্ট: ২ চা চামচ

     হলুদ গুঁড়ো : ১ চা চামচ

     লঙ্কা গুঁড়ো : ১ চা চামচ

     তেল: ১৫০ গ্রাম


 গ্রেভি তৈরি করতে:


     জিরে : ১/২ চা চামচ

     তেজপাতা: ২

     পেঁয়াজ কাটা: ১টি

     টমেটো : ২টি 

     লঙ্কা : ২টি 

     ধনে গুঁড়ো : ১ চা চামচ

     জিরে গুঁড়ো : ১/২ চা চামচ

     কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

     ধনে পাতা: ১/২ কাপ

     লবণ: স্বাদ অনুযায়ী


  পদ্ধতি:


   প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে এতে আদা রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে মাখান। মাখানো হলে ১০ মিনিটের জন্য ঢেকে রাখুন।


 ১০ মিনিট পর, গ্যাসে তেল গরম করুন মাঝারি আঁচে মাছ গুলো ভেজে নিন। ভাজা হলে তারপর একই তেলে জিরে এবং তেজপাতা ফোড়ন দিন।


  তারপর এতে কাটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজুন।  তারপর এতে বাকি আদা ও রসুনের পেস্ট দিয়ে ২ মিনিট ভাজুন। তারপর একেএকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো , হলুদ, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, টমেটোপেস্ট দিয়ে ভালো করে কষে নিন।


 অল্প অল্প জল দিয়ে ভালো করে কষে জল দিয়ে ফোটান। ফুটে ওঠার পর এতে ভাজা মাছগুলো দিয়ে ৫ মিনিট আরও ফুটিয়ে নিন।  তারপর লঙ্কা দিয়ে গ্রেভি ফুটতে ছেড়ে দিন।হয়ে গেলে তারপর গার্নিশের জন্য উপরে ধনে পাতা ছড়িয়ে দিন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/Eat fish-curry-with-hot-rice-at-noon.html

Post a Comment

0 Comments