মটর পনীর খেতেও ভালো আবার পুষ্টিকর ও। রুটি, পরোটা, ভাত সবার সাথেই খাওয়া যায়। নিরামিষ দিনে জমে যায় এই পদ দিয়ে খাওয়া।
তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন মটর পনীর?
উপাদান:
পনির: ১৫০ গ্রাম
মটরশুটি: ১০০ গ্রাম
পেঁয়াজ: ২টি (কাটা)
টমেটো: ২টি (কাটা)
কাঁচা লঙ্কা : ২টি
আদা রসুন বাটা: ৪-৫ চা চামচ
তেল: ৫০ গ্রাম
জিরে : ১/২ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
ধনে গুঁড়ো : ১ চা চামচ
হলুদ গুঁড়ো : ১ চা চামচ
গরম মসলা: ২ চা চামচ
ধনে পাতা
লবণ: স্বাদ অনুযায়ী
পদ্ধতি
রেসিপি:
প্রথমে প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে ভেজে নিন। সামান্য ভাজার পর এতে আদা-রসুন বাটা দিয়ে মাঝারি আঁচে ভাজুন।
তারপর টমেটো, পেঁয়াজ এবং সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ভাজুন। ভাজা হয়ে গেলে, নামিয়ে এটিকে ঠান্ডা হতে দিন।
ঠাণ্ডা হওয়ার পর, মিক্সারে রেখে পেস্ট তৈরি করতে পিষে নিন। এবার আবার প্যান গ্যাসে বসিয়ে তাতে কিছু তেল দিয়ে জিরে ফোড়ন দিন।
জিরের রং বাদামী হয়ে গেলে, লঙ্কা গুঁড়ো, টমেটো এবং পেঁয়াজের পেস্ট, ধনে গুঁড়ো এবং হলুদ দিয়ে মাঝারি আঁচে ভাজুন যতক্ষণ না এটি থেকে তেল বের হতে শুরু করে।তেল ছেড়ে দেওয়া শুরু হলে, এতে পনির এবং মটর দিয়ে কিছুক্ষণ ভাজুন।
তারপর এতে জল দিয়ে ফুটিয়ে নিন। এবার এতে গরম মসলা এবং ধনে পাতা দিয়ে নামিয়ে নিন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/blog-post_06.html

0 Comments