বর্ষা কালে গরম গরম পরিবেশন করুন পেঁয়াজের পকোড়া



 বৃষ্টির দিনে পকোড়ার মজাই আলাদা। পেঁয়াজ পকোড়ার নাম সবার আগে চলে আসে, কারণ এটি খুব দ্রুত তৈরি হয় এবং খুব সুস্বাদু, ক্রিস্প এবং স্পাইসিও হয়। চলুন রেসিপি দেখে নেওয়া যাক 


 উপাদান :


     পেঁয়াজ কাটা: ২টি

     কাঁচা লঙ্কা : ২টি 

     ধনে পাতা: ১/৪ কাপ

     আদা রসুনের পেস্ট : ২ চা চামচ

     হিং: ১/৪ চা চামচ

    জোয়ান :১ চা চামচ

     বেসন: ১০০ গ্রাম

     চালের গুঁড়ো : ৩ চা চামচ

     হলুদ: ১ চা চামচ

     লবণ: ১ চা চামচ (স্বাদ অনুযায়ী)


 রেসিপি:

  প্রথমে একটি পাত্রে পেঁয়াজ, লঙ্কা , রসুন, জোয়ান , হিং, আদা- রসুনের পেস্ট ও ধনেপাতা  বেসন ও চালের গুঁড়ো এবং হলুদ, জল দিয়ে মেশান। একটি ব্যাটার বানিয়ে ফেলুন।

  সাথে সাথে ভাজতে চাইলে এক থেকে দু চা চামচ জল ও লবণ মিশিয়ে মিশিয়ে নিন।


 এবার প্যান গরম করে তাতে তেল দিন, তেল  গরম হলে তেলে ছোট ছোট করে পকোড়া গুলো দিন। ভালো করে ভেজে সস বা চায়ের সাথে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/Peyajer-pokora-.html

Post a Comment

0 Comments