বর্ষা এলেই মুখরোচক কিছু খেতে ভালো লাগে। বেশির ভাগই বৃষ্টিতে আলু-পেঁয়াজের পকোড়া দিয়ে চা উপভোগ করেন। নতুন কিছু খেতে চাইলে বেগুন পকোড়া খেতে পারেন। এগুলো তৈরি করা খুবই সহজ। চলুন জেনে নিই কীভাবে বানানো যাবে?
উপকরণ?
১- বড় সাইজের বেগুন
১ কাপ- বেসন
চালের গুঁড়ো
২টি গোটা লাল লঙ্কা
১/৪ চা চামচ জোয়ান
এক চিমটি - হিং
১ চা চামচ- লেবুর রস
লবন
ভাজার জন্য তেল
রসুন
রেসিপি:
পাকোড়া তৈরি করতে প্রথমে বেগুন ধুয়ে গোল টুকরো করে কেটে নিন। এবার ব্যাটার তৈরি করতে একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, হিং, লবণ, জোয়ান, জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
এবার লাল লঙ্কা , রসুন, লবণ ও লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে ব্যাটারে মিশিয়ে নিন।
পকোড়া বানাতে একটি প্যানে তেল গরম করে তাতে বেগুন ডুবিয়ে বেগুন ভেজে নিন।
এগুলিকে ভাজতে হবে যতক্ষণ না সেগুলি খাস্তা হয়ে যায়। গরম গরম বেগুনের পকোড়া তৈরী। সস বা সবুজ চাটনির সাথে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/blog-post_922.html

0 Comments